কিশোর গ্যাংয়ের হামলা

গাজীপুরে যুবক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১২:২৭ এএম

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বন্ধুকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মারুফ (২২) নামের এক যুবককে হত্যার ঘটনায় অভিযুক্ত রবি ও তার সহযোগী সাব্বিরকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার পিরোজপুরের মঠবাড়িয়া থেকে হত্যাকা-ে অভিযুক্ত রবিউল ইসলাম ওরফে সিগমা রবিকে (২৪) ও গাজীপুরের গাছা থানা এলাকা থেকে সাব্বির হোসেনকে (১৮) গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গাছা থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া তারগাছ এলাকার আক্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত