কালিহাতীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী খুন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০২:২৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতিতে কামাল খান (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার চারান উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামাল খান ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। 

স্থানীয়রা জানান, কামাল খান পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি গ্রামের বাড়িতে আসেন জমি-জমা দেখাশোনার জন্য। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। বুধবার সকালে বাড়ির পাশের জঙ্গলে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত