নারায়ণগঞ্জের আড়াইহাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমান সাদেককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চান। কিন্তু তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন সে। পরে ঘুমন্ত অবস্থায় থাকা রাজিয়ার আট বছর বয়সী ছেলে তালহাকেও কুপিয়ে হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে তিনি পালিয়ে যান।
ঘটনার পরদিন নিহতর মা তাসলিমা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেন। তদন্তে তার দেবরের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
