আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বৃহস্পতিবার ঘোষণা করেছেন বছরের শেষ স্কোয়াড, যেখানে লিওনেল মেসির নাম থাকলেও এসেছে বেশ কয়েকটি চমকও।
আর্জেন্টিনা ১৪ নভেম্বর লুয়ান্ডায় অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৪ সদস্যের দলে নেই স্থানীয় লিগের কোনো খেলোয়াড়। ঘরোয়া লিগের প্লে-অফ পর্বের কথা মাথায় রেখে তিনি রিভার প্লেটের লাউতারো রিভেরো, মারকোস আকুনা ও বোকা জুনিয়র্সের লিয়ান্দ্রো পারেদেসকে বিশ্রাম দিয়েছেন। ইনজুরি থেকে ফেরার পথে থাকা গোলরক্ষক দিবু মার্তিনেজকেও এবার বিশ্রাম দেওয়া হয়েছে।
দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন রেসিং দ্য এস্ট্রাসবুর্গের ভ্যালেন্টিন বারকো ও হোয়াকিন পানিচেল্লি, কোমোর ম্যাক্সিমো পেরোন এবং বেনফিকার তরুণ জিয়ানলুকা প্রেস্টিয়ানি। বক্স-টু-বক্স মিডফিল্ডার হিসেবে দারুণ ফর্মে থাকা বারকো ও ফ্রান্স লিগ ওয়ানে ঝড় তোলা পানিচেল্লি আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা হিসেবে নজর কাড়ছেন।
এছাড়া গত দলে থাকা পালমেইরাসের হোসে ম্যানুয়েল লোপেজ ও বোর্নমাউথের মারকোস সেনেসিও জায়গা ধরে রেখেছেন।
আর্জেন্টিনা দলের স্কোয়াড
গোলরক্ষক: জেরোনিমো রুলি (মার্সেই), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস)
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), হুয়ান ফয়থ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), মারকোস সেনেসি (বোর্নমাউথ), নিকোলাস টাগলিয়াফিকো (লিঁও)
মিডফিল্ডার: ভ্যালেন্টিন বারকো (এস্ট্রাসবুর্গ), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), ম্যাক্সিমো পেরোনে (কোমো), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), এনজো ফার্নান্দেজ (চেলসি), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জিওভান্নি লো সেলসো (বেতিস), নিকোলাস পাজ (কোমো)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকোলাস গনসালেস (অ্যাটলেটিকো মাদ্রিদ), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), জিয়ানলুকা প্রেস্টিয়ানি (বেনফিকা), হোয়াকিন পানিচেল্লি (এস্ট্রাসবুর্গ), জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ)।
