বিএনপির নম্রতা, ভদ্রতাকে দুর্বলতা ভাবলে বোকার স্বর্গে বাস করছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি সনদ মেনে রাজনীতি করে, কিন্তু বারবার ষড়যন্ত্রের শিকার হচ্ছে। জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।
আজ শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত র্যালি-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বিএনপির ষড়যন্ত্রের ইতিহাস নাই। বরং আপনারাই (ক্ষমতাসীনরা) বারবার চেষ্টা করেছেন। ১৯৪৭, ১৯৭১—সব সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এখনও জনগণের স্বার্থবিরোধী কাজ করছেন।
তিনি আরও বলেন, একটি দল, যারা ধর্মের নামে ব্যবসা করে, বেহেস্তের টিকিট দেয়, তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জায়গায় বলতে চাই, আপনারা যারা এই কথা বলছেন, আপনারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন।
তিনি বলেন, বিএনপি কিছু দিন যাবৎ খুব শান্ত, সভ্য, ভদ্র হিসেবে...আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদের ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না।
দৌলতপুরে অভাবের তাড়নায় সন্তানকে হত্যা করে, মায়ের আত্মহত্যা
যেটা ৮ মাসে হয়নি, সেটা ৮ দিনের কম সময়ে কীভাবে সম্ভব