নারায়ণগঞ্জের আড়াইহাজারে শওকত আলী নামে এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৮ নভেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করা হয়।
এর আগে শুক্রবার (০৭ নভেম্বর) উপজেলার দয়াকান্দা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শওকত আলী (৫০) ওই এলাকার বাসিন্দা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মাদক কারবারি শওকতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দয়াকান্দা এলাকায় তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকতদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা রয়েছে।
আড়াইহাজারকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
