পেশাগত অসদাচরণ এড়াতে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের দুই মামলা ও রামপুরায় ২৮ জন হত্যা মামলা থেকে আইনজীবী হিসেবে নাম প্রত্যাহার করলেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। এ মামলাগুলোর আসামি সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্মকর্তার পক্ষে তিনি আইনি লড়াই করছিলেন।
রবিবার (৯ নভেম্বর) সকালে ট্রাইব্যুনাল-১ এ ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন ব্যারিস্টার সরোয়ার।
এর আগে তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেপ্তার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন রয়েছে। তাই আর আইনি লড়াইয়ে থাকছি না।
গত ২২ অক্টোবর আদালতে শুনানিতে ব্যারিস্টার সরোয়ার ওই সেনা কর্মকর্তাদের পক্ষে অংশ নিয়েছিলেন। তখন তিনি ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের ‘নির্দোষ’ বলেও দাবি করেন।
এর আগে ২১ অক্টোবর গুমের দুই মামলায় সাবেক ১৩ জন ও রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
