আরএসসির চিঠির সাড়া না দেওয়ার নির্দেশ বিজিএমইএর

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১২:৩৯ এএম

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তাদের সদস্য কারখানাগুলোকে রেডিমেড গার্মেন্টস সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) নন-ওএসএইচ অভিযোগ-সংক্রান্ত কোনো চিঠি, সার্কুলার বা যোগাযোগে সাড়া না দেওয়ার নির্দেশ দিয়েছে। গতকাল রবিবার এ-সংক্রান্ত চিঠি সংগঠনটির সদস্যদের পাঠানো হয়েছে।

আরএসসি ব্যবস্থাপনা পরিচালক সম্প্রতি কারখানাগুলোর উদ্দেশে নন-ওএসএইচ (পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবহির্ভূত) অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া-সংক্রান্ত একটি চিঠি পাঠানোর পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে বিজিএমইএ।

বিজিএমইএ এক বিবৃতিতে জানায়, বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন এবং সংগঠনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরএসসির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ  রয়েছে। চূড়ান্ত অবস্থান আসন্ন আরএসসি বোর্ড মিটিংয়ে আলোচনার পর জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত