মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এএম

গাঁজা সেবনকারী ও বিক্রেতা ছেলেকে পুলিশে দিয়েছেন এক অসহায় বাবা। রবিবার (৯ নভেম্বর) রাতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের বুড়িখালী গ্রামের আনসার সেখ তার মাদকাসক্ত ছেলে নাইম সেখকে পুলিশে সোপর্দ করেন।

নাজিরপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএস আই) মো. সাজেদুর রহমান জানান, নাইম সেখ দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রি করে। গাঁজা সেবন ও বিক্রিতে বাঁধা দিলে সে পরিবারের লোকজনকে মারধর ও ঘরের মালামাল ভাংচুর করে। তাই তার বাবা নিরুপায় হয়ে স্থানীয় চৌকিদার এনামুল হককে খবর দিলে তিনি এসে থানায় খবর দেন।

এরপর সহকারী কমিশনার (ভুমি) শফথ বৈরাগী ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক  করে। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আল মাহমুদ ভুঁইয়া জানান, অভিযোগ পেয়ে সেখানে ফোর্স পাঠাই ও সহকারী কমিশনার (ভুমি) মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত নাইম সেখকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত