জন্মদিনে বড় কাজের আভাস

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০২:১৩ পিএম

আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন। বিশেষ দিনে বড় কাজের আভাস দিলেন এই লাক্সকন্যা।  সাধারণত বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই কাটিয়ে দেন। সেই ধারাবাহিকতায় রবিবার রাত থেকেই তার জন্মদিনটি পারিবারিকভাবে উদযাপন শুরু হয়েছে। আজ সোমবার দিনব্যাপী এই উদযাপন চলবে রাজধানীর বসুন্ধরায় তার নিজের অ্যাপার্টমেন্টেই। 

এবার টিভি কোনো চ্যানেলে বা কোনো পত্রিকা অফিসে সাক্ষাৎকারে অংশ নেবেন না। জন্মদিনটা একেবারেই নিজের মতো করে পরিবারের ছায়াতলে থেকেই তিনি উদযাপন করতে চান। মিম জানান, আর কিছুদিনের মধ্যেই নতুন একটি সুখবর সবাইকে দেবেন। জন্মদিনের রেশ থাকতে থাকতেই তিনি তার নতুন এই সুখবরটি সবাইকে জানান দেবেন। সে সময় পর্যন্ত তার ভক্ত-দর্শককে অপেক্ষায় থাকার বিশেষ অনুরোধও করেছেন মিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত