মুন্সীগঞ্জে ইউপি সদস্য, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১১:৫৬ পিএম

গোপন বৈঠক করে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনার মামলায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইউপি সদস্যসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে সিরাজদীখান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার শেখরনগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. হেলাল খান (৬০), কোলা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি এবং সমবায়বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন (৬৫) ও খাসমহল বালুচর ইউনুস একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং যুবলীগের কর্মী মোহাম্মদ মহসিন মিয়া (৪২)।

সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতভর পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, চলতি বছরের ১৪ আগস্ট বিকেলে ইছাপুরা বাজারের পাশে একটি বাড়ির উঠানে ছাত্রলীগ নেতাকর্মীরা গোপনে বৈঠক করেন।

এ ঘটনায় পরদিন ১৫ আগস্ট সিরাজদীখান থানার এসআই মো. হাফিজুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত