টাঙ্গাইলের কালিহাতীতে মাইক্রোবাসের ধাক্কায় একটি চলন্ত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত যাত্রীর নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর হবে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর মহাসড়কের কালিহাতীর নগরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের টিম লিডার আমজাদ হোসেন বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি এবং পুড়ে যাওয়া অজ্ঞাত লাশটি পুলিশের কাছে হস্তান্তর করি।’
