অরাজকতা ঠেকাতে ঢাকাজুড়ে বিজিবির টহল ও তৎপরতা

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর সার্বিক নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে আজ বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১২ প্লাটুন সদস্য।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার তারিখ নির্ধারিত হতে পারে। এ সম্ভাবনাকে ঘিরে সারা শহরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা রাজধানীর প্রবেশপথ, প্রধান সড়ক এবং সংবেদনশীল এলাকায় পুলিশের সঙ্গে যৌথভাবে টহল দিচ্ছেন। তাদের প্রধান দায়িত্ব—যেকোনো ধরনের অরাজকতা, নাশকতা বা জননিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করা।

বিস্তারিত ভিডিওতে...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত