নিরাপত্তা চুক্তিতে সই অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০১:৩৭ এএম

অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া নতুন একটি নিরাপত্তা চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির ফলে উভয় দেশ যেকোনো নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে একে অপরের সঙ্গে পরামর্শ করতে বাধ্য থাকবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গতকাল বুধবার সিডনিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ চুক্তি ঘোষণা করেন।

আলবানিজ চুক্তিটিকে ৩০ বছর আগে প্রথম স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির একটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ হিসেবে বর্ণনা করেছেন। এই নতুন চুক্তি দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চস্তরের নিরাপত্তা সংলাপের সূচনা করবে। তিনি বলেন, যদি কোনো একটি বা উভয় দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, আমরা পরামর্শ করব এবং সেই হুমকির মোকাবিলার জন্য যৌথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিবেচনা করব।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো বলেন, এই চুক্তি প্রতিরক্ষা এবং নিরাপত্তাক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা নিশ্চিত করছে। তিনি যোগ করেন, আমাদের অঙ্গীকার হলো আমাদের দুই দেশের নিরাপত্তা বাড়াতে এবং নিশ্চিত করতে সবচেয়ে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত