মেট্রোরেলের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১২:৫১ এএম

মেট্রোরেলের দাবিতে গতকাল শুক্রবার সকালে মুন্সীগঞ্জ শহরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে মুন্সীগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের ব্যানারে এক ঘণ্টার মানববন্ধন শেষে সমাবেশ হয়।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ সময় মেট্রোরেলের এমআরটি-২ প্রকল্পে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের মুক্তারপুরকে যুক্ত করে পরিকল্পনা সংশোধন ও বাস্তবায়নের দাবি জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত