পঞ্চগড়ে চা শিল্পের উন্নয়ন ও চাষিদের সমস্যার সমাধান নিয়ে এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) পঞ্চগড় জেলা সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় জেলা চা বাগান মালিক সমিতি।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সমিতির প্রকৌশলী মানিক খাঁন, পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের বৈজ্ঞানিক কর্মকর্তা আমির হোসেন, সুপ্রিম চা কারখানার ব্যবস্থাপক আবু জায়েদ বক্তব্য দেন।
বক্তারা চায়ের গুণগত মান বাড়ালে নিলাম বাজারে দাম বাড়বে। এ জন্য বাগান মালিকদের উচিত কারখানা মালিকদের গুণগত মান সম্পন্ন কাঁচা চা পাতা সরবরাহ করতে হবে।
অনুষ্ঠানে পঞ্চগড়ে চা চাষে অবদান রাখায়, পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সুপ্রিম ও রয়েল টি কারখানা, ক্রীড়াঙ্গনে অবদান রাখায় টুকু ফুটবল একাডেমীর টুকু রহমান, বোদা উপজেলার টু স্টার ফুটবল একাডেমীর মোফাজ্জল হোসেন বিপুল, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত ও চা চাষি মাহমুদুল ইসলাম মামুন, সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনকে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
বর্তমানে জেলায় আট হাজার চা চাষি ১২ হাজার একর জমিতে চা চাষ হচ্ছে। গত বছর জেলায় কাঁচা ফতা উৎপাদন হয়েছে এক কোটি ৪৫ লাখ কেজি। এ বছরে এ পর্যন্ত উৎপাদন হয়েছে এক কোটি ৬৩ লাখ কেজি। বর্তমানে এই জেলায় ৩০টি চা কারখানা চালু রয়েছে। সরকারি ভাবে প্রতি কেজি কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ করা হলেও বর্তমানে কাঁচা চা পাতার মূল্য প্রতি কেজি হলেও ৩২ থেকে ৩৬ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চা চাষি অ্যাডভোকেট আহসান হাবীব। মধ্যাহ্ন বিরতির পর চা চাষিদের নিয়ে চা চাষের কলাকৌশল, গুণগত মান বাড়ানোর বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
