বিমঞ্চের জন্য শিক্ষার্থীদের গড়ে তুলছি আমরা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০১:২৮ এএম

সাঈদ আল নোমান

প্রতিষ্ঠাতা, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি

দেশ রূপান্তর : চট্টগ্রামে পেশাভিত্তিক দক্ষ জনশক্তি তৈরিতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি অন্যতম। তা কীভাবে সম্ভব হয়েছে?

সাঈদ আল নোমান : বর্তমান যুগ ডেটা অ্যানালাইসিসের। শুধু অ্যানালাইসিসই নয়, ডেটা নিয়ে থিংকিং করতে হয়। মেশিনে থাকা ডেটাকে অ্যানালাইসিস করা জানতে হবে। আর এগুলো না জানলে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা যাবে না। এজন্যই আমরা চালু করেছি ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন থিংকিং ফর বিজনেস কোর্স। শুধু এই কোর্সই নয়, বাজারমুখী বিভিন্ন কোর্স চালুর কারণে আমাদের এখান থেকে পাস করা শিক্ষার্থীরা চাকরির বাজারে গিয়ে নিজেকে প্রমাণ করতে পারছেন।

দেশ রূপান্তর : শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার চেয়ে চাকরিমুখী কোন ধরনের শিক্ষা আপনারা দিয়ে থাকেন?

সাঈদ আল নোমান : আমাদের এখান থেকে যেসব ডিসিপ্লিন থেকে শিক্ষার্থীরা পড়ালেখা শেষ করেন, তাদের জন্য এক বছরের একটি বিশেষ কোর্স থাকে। সেই কোর্সে বিগত কোর্সের যে পড়ালেখা হয়েছে, তার একটি সামারি থাকে। অর্থাৎ যে কারিকুলামে বিষয়টি শুরু হয়েছিল, তিন বা চার বছর পর কর্মমুখী ক্ষেত্রে তা আপডেট এসেছে। এই এক বছরে সেই আপডেট কোর্সটা করানো হয়। এতে শিক্ষার্থী বর্তমান বাজারের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। এই কোর্সটা আমাদের শিক্ষার্থীদের অন্য বিবিদ্যালয় থেকে আলাদা করে দিয়েছে।

দেশ রূপান্তর : বাজারমুখী তথা চাকরিমুখী শিক্ষা নিশ্চিত করতে তাদের প্রশিক্ষণের সুযোগ কেমন থাকে?

সাঈদ আল নোমান : আমরা আমাদের শিক্ষার্থীদের দেশের বাইরে নিয়ে যাই। সেখানে বিশ্বের অনেক সেরা কোম্পানিগুলোর অফিস ভিজিট এবং তাদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করা হয়। এতে তাদের কনফিডেন্স যেমন বাড়ে, তেমনি নিজেকে বিমঞ্চের জন্য প্রস্তুত রাখতে পারেন। এ ছাড়া আমেরিকা, অস্ট্রেলিয়া, চীন, কানাডাসহ বিশে^র ১০টিরও বেশি বিবিদ্যালয়ের সঙ্গে জয়েন্টলি আমরা কাজ করছি। এতে আমাদের শিক্ষার্থীরা নলেজ এক্সচেঞ্জ করতে পারছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত