ট্রাইব্যুনাল

শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ প্রমাণিত হয়েছে বলে ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

আজ সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ তিনি দোষী সাব্যস্ত হন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার পাঁচটি অভিযোগে উল্লেখ করা হয়েছে:
১. আন্দোলনরত ছাত্র-জনতাকে ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে ব্যাপক হত্যাকাণ্ড ও হামলা।
২. হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ।
৩. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গুলি করে হত্যা।
৪. রাজধানীর চানখাঁরপুলে নিরীহ ছয়জনকে গুলি করে হত্যা।
৫. আশুলিয়ায় নিরীহ ছয়জনকে আগুনে পুড়িয়ে হত্যা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত