মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশের উপস্থিতিতেই নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে মিছিল করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে
জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এ মিছিল বের করে। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী মিছিলে যোগ দেয়।
স্থানীয়রা জানান, পুলিশের সামনে জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে প্রকাশ্য মিছিল দেখে সাধারণ মানুষ হতবাক হন। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সেখানে টহলরত পুলিশের গাড়ি দেখা গেছে। তবে সবেমাত্র ১৫ মিনিটের মধ্যেই মিছিল শেষে সরে পড়ে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিছিলটি চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিলো, তবে আমাদের অফিসার বুঝে ওঠার আগেই তারা দ্রুত গতিতে পালিয়ে যায়।
সাবেক মন্ত্রী রেজাউল করিমের ভাই গ্রেফতার
হাসপাতাল থেকে বাসায় হাসান মাসুদ