চুয়াডাঙ্গা জেলায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বিউটি খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ভালাইপুর-আলমডাঙ্গা সড়কের চিৎলা রুইতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিউটি খাতুন (৪৫) দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতন পাড়ার মুস্তাফিজুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে বিউটি তার স্বামী মুস্তাফিজুর রহমানের মোটরসাইকেলে ভগিরাথপুর থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। পথে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার চিৎলা রুইতনপুর এলাকায় তিনি মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক বিউটিকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান পিপিএম জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
