এমিরেটস-যাত্রীদের জন্য আসছে ফ্রি স্টারলিংক ওয়াইফাই

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১২:৪২ এএম

এমিরেটসের সব ফ্লাইটে দ্রুতগতির স্টারলিংক ওয়াইফাই সেবা চালু করতে যাচ্ছে। চলতি মাসে একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে প্রথম স্টারলিংক সেবা যুক্ত হতে যাচ্ছে এবং ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ এয়ারলাইনটির ২৩২টি বোয়িং ৭৭৭ এবং এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে এই সেবা পাওয়া যাবে।

সম্প্রতি এমিরেটসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়ে বলা হয়, সব শ্রেণির যাত্রীরা ফ্লাইট চলাকালে বিনামূল্যে এই সেবা উপভোগ করতে পারবেন। এই সেবা ব্যবহার করে যাত্রীরা বিভিন্ন কনটেন্ট স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অনলাইন গেম, ফোনকলসহ অন্যান্য সুবিধা পাবেন। নিজস্ব ডিভাইস বা আসনের সঙ্গে যুক্ত স্ক্রিনের সাহায্যে এই সেবা গ্রহণ করা যাবে।

ইতিমধ্যে এমিরেটসের যে বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজটিতে স্টারলিংক সেবা সংযুক্ত হয়েছে, তার বর্তমানে দুবাই এয়ার শোতে উপস্থাপন করা হচ্ছে। ভিজিটররা এখানে স্টারলিংক সেবা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ পাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত