ক্রিকেট দুনিয়ার সবচেয়ে রাজসিক ক্রিকেট লড়াই অ্যাশেজ সিরিজ শুরু হতে যাচ্ছে। যথারীতি দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মাঝে শুরু হয়েছে কথার লড়াই। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথকে খোঁচা মেরে পাল্টা খোঁচা হজম করেছেন সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসার।
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউল্যান্ডস টেস্টে বল ট্যাম্পারিং করে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন স্টিভ স্মিথ। হারিয়েছিলেন অধিনায়কত্ব। এরপর থেকে বিশ্বজুড়ে প্রতিপক্ষ সমর্থকদের ব্যঙ্গ–বিদ্রূপ তার সঙ্গী। সম্প্রতি পানেসার বলেছেন—ইংল্যান্ডের খেলোয়াড়দের উচিত স্মিথকে ওই ঘটনা নিয়ে স্লেজিং করা। বিশেষ করে ইংল্যান্ডের ক্রিকেট সমর্থক গোষ্ঠী বামি আর্মিদের দিয়ে স্মিথকে আরও চাপে ফেলতে হবে।
বৃহস্পতিবার পার্থ স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পানেসারের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে স্মিথ প্রথমে বিষয়টি ‘অফ টপিক’ বলে এড়িয়ে যান। এরপরই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, ‘আপনাদের মধ্যে কেউ কি ২০১৯ সালের মাস্টারমাইন্ড শোত মন্টিকে দেখেছেন? যারা দেখেছেন, তারা বিষয়টা বুঝবেন। যারা দেখেননি, দেখে নিতে পারেন—মোটামুটি হাস্যকর।”
পানেসারকে আক্রমণ করে স্মিথ আরও বলেন, ‘যে ব্যক্তি মনে করে অ্যাথেন্স হলো জার্মানিতে, অলিভার টুইস্ট হলো ঋতুর নাম, আর আমেরিকা হলো একটা শহর… তার মন্তব্য আমাকে আসলে ভাবায় না!’ স্মিথের উত্তর শুনে সাংবাদিকরাও পর্যন্ত হাসিতে ফেটে পড়ে। কিন্তু পানেসারের সেই কুইজ শোর ব্যাপারটা কী?
২০১৯ সালের সেই ব্রিটিশ কুইজ শোতে পানেসারের কয়েকটি ভুল উত্তর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। জার্মান জাতীয় ফুটবল দলের পুরোনো হোম ভেন্যু সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন—অ্যাথেন্স। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘চিয়ার্স’ কোন শহরের ওপর নির্মিত—প্রশ্নের উত্তরে বলেন—আমেরিকা। কবি জন কীট্স কোন ঋতুকে ‘মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস’ বলে বর্ণনা করেছেন—এমন প্রশ্নে পানেসারের জবাব ছিল—অলিভার টুইস্ট।
দলের বাজে পরিবেশের কারণে অবসরে বাধ্য হয়েছেন কোহলি-রোহিত!
‘সেঞ্চুরি’ ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন লিটন দাস
১৪৭ বছরের ইতিহাসে শততম টেস্টে সেঞ্চুরি মাত্র ১১ জনের