ফিল্ডিংয়ে বরাবরই ভালোদের কাতারে থাকেন স্টিভ স্মিথ। তবে ডারউইনে তৃতীয় দিনে এসে এই বিভাগে এক হতাশাজনক রুপ দেখালেন অজিদের এই তারকা। তাসকিন আহমেদের সহজ এক ক্যাচ মিস করে বসেন তিনি,আর তাতেই ক্যাচিং-য়ের বিশ্বরেকর্ড গড়ায় সময়কে করলেন আরও দীর্ঘায়িত।
স্মিথের ফিল্ডিং একেবারেই সহজ এক ক্যাচ মিস দেখে ফক্স ক্রিকেটের ধারাভাষ্য কক্ষে হতাশা প্রকাশ করে অ্যালিসা হিলি তো বলেই বসলেন, ‘এটা খুব আন-অস্ট্রেলিয়ান!।’
পুরো ইনিংসে অজিরা ক্যাচ মিস করেছেন পাঁচ-পাঁচটি। অবশ্য এই ইনিংসেই তিনটি ক্যাচ ধরেছেন স্মিথ। আর তাতেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার দিক থেকে ইংল্যান্ডের জো রুটের পাশে নিজের নাম লিখিয়েছেন।
শুক্রবার ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে পেসার জশ হ্যাজলউডের বলে নাজমুল হোসেন শান্তর ক্যাচ লুফে নিয়ে নিজের ক্যাচিং খাতা খোলার পর, পরবর্তীতে মিচেল স্টার্কের বলে লিটন দাস এবং মুশফিকুর রহিমের ক্যাচ তালুবন্দী করে জো রুটের রেকর্ডে ভাগ বসান। বর্তমানে রুটের পাশাপাশি দুজনের নামের পাশেই রয়েছে সমান ২১৮টি করে ক্যাচ।
তবে ম্যাচ-ইনিংসে বিবেচনায় এগিয়ে স্মিথ। রুট ১৬৬ টেস্টের ৩১৭ ইনিংসে এই মাইলফলকে পৌঁছালেও, স্মিথ মাত্র ১২৪ টেস্টের ২৩৬ ইনিংসেই এই অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন। সর্বকালের এই তালিকায় তাদের পেছনে রয়েছে রাহুল দ্রাবিড় (২১০), মাহেলা জয়াবর্ধনে (২০৫) এবং জ্যাক ক্যালিসের (২০০) মতো কিংবদন্তিরা।
তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ