নাঙ্গলকোটে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে আরিয়ান ও সাদিয়া নামের দুই চাচাতো–জেঠাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার রায়কোট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাফেজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- শ্রীরামপুর গ্রামের আহসান হাবীবের ছেলে আরিয়ান (২২ মাস) ও সালাহউদ্দিনের মেয়ে সাদিয়া (২১ মাস)। 

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরপাড় দিয়ে যাওয়া এক নারী পানিতে তাদের দেহ ভাসতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ‘ঘটনাটি নাঙ্গলকোটের হলেও শিশুরা মারা গেছে চৌদ্দগ্রামে। বিষয়টি আমরা জেনেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত