লালমনিরহাট প্রেসফোরের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হাতীবান্ধা ডাকবাংলোয় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৬৪ ভোটারের প্রায় সবাই ভোট দেন।
সভাপতি পদে বিডিনিউজ ও দেশ রুপান্তর পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি ফরহাদ আলম সুমন তার প্রতিদ্বন্দ্বী কাজী আলতাব হোসেনকে ৩৬ ভোটে হারিয়ে নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে সফিউল আলম লাবু (৪০ ভোট) ও আব্দুল মালেক (৪৩ ভোট) নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগান্তরের লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান দুলাল তিনি পেয়েছেন ৪৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম পেয়েছেন ১৫ ভোট।
যুগ্ম সম্পাদক পদে তন্ময় আহমেদ নয়ন ৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস বসুনিয়া পবন, সহকারী সাংগঠনিক সম্পাদক আজিনুর রহমান ৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
কোষাধ্যক্ষ নুরুল হক এবং দপ্তর ও যোগাযোগ সম্পাদক সুমন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তথ্য ও প্রচার সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মুন।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং ক্রীড়া সম্পাদক মামুন হোসেন সরকারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কার্যকারী সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পান হায়দার আলী বাবু; এছাড়া তিতাস আলম ও রমজান আলী নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার একেএম মঈনুল হক বলেন, নির্বাচনী প্রক্রিয়া ছিল ‘সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ’। তিনি প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
নবনির্বাচিত সভাপতি ফরহাদ আলম সুমন বলেন, সাংবাদিকদের বিশ্বাস ও আস্থা তার জন্য ‘বড় দায়িত্ব’। তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও স্বচ্ছভাবে পরিচালনার প্রতিশ্রুতি দেন।
যুগ্ম সম্পাদক তন্ময় আহমেদ নয়ন বলেন, প্রেসফোরকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংগঠনে রূপ দিতে তিনি কাজ করবেন।
কার্যনির্বাহী সদস্য হায়দার আলী বাবু বলেন, মাঠপর্যায়ের সাংবাদিকদের সমস্যা সমাধানে সংগঠনকে আরও কার্যকর করতে চান।
শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে ভোটাররা।
