স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম

যশোরের মনিরামপুরে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নার্গিস পারভীন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ নভেম্বর)  সন্ধ্যায় উপজেলার লাউড়ী প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নার্গিস পারভীন যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার বাসিন্দা।

স্বামী ফরহাদ হোসেন জানান,  মোটরসাইকেলে করে তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি মনিরামপুর থেকে যশোরে আসছিলেন। এর মাঝে চলন্ত মোটরসাইকেল থেকে তার স্ত্রী নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান,  এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত