কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১২:৩৩ এএম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ঘোষিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে উৎসবের পরিবেশ তৈরি হবে। প্রশাসন ও নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কাজ করে যাচ্ছে।

গতকাল রবিবার দুপুরে কুমিল্লা টাউন হলে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জেলা ও মহানগর ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের কর্মপরিবেশ নিশ্চিতে সরকার নীতিমালা প্রণয়ন করেছে। ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের পাশে সরকার সবসময় আছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মসজিদের খতিব-ইমামরা পেশাগত ক্ষেত্রে কোনো বৈষম্যের শিকার হলে যাতে আইনগত সুরক্ষা পেতে পারেন সেজন্য নীতিমালা করা হচ্ছে। মডেল মসজিদ প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, মডেল মসজিদগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আবদুল্লাহ আল মামুন মোস্তফী। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকীসহ সংগঠনের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত