ইবির অধ্যাপক ড. নাছিরের চতুর্থ বই ‘উসূলুল ফিকহ’ প্রকাশ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন আযহারীর চতুর্থ বই ‘উসূলুল ফিকহ: ইসলামি আইনের উৎস’ প্রকাশিত হয়েছে। 

সম্প্রতি মাকতাবাতুল হাসান প্রকাশনী থেকে বইটি বের হয়েছে বলে জানিয়েছেন লেখক।

লেখক ড. মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, এটি আমার চতুর্থ বই। যা উসুলুল ফিকহ সম্পর্কে, অর্থাৎ ইসলামী আইনের মূলনীতি বা ভিত্তি বা ইসলামী আইনের উৎস সম্পর্কে। আমাদের মুসলিমদের জীবন যাপনের  বিধি-বিধান সম্পর্কিত যেই জ্ঞান দরকার, সেটা হলো ফিকহ শাস্ত্র। ইসলামী আইনের উৎস জানা ছাড়া মুসলমানদের এসব বিধি-বিধান বোঝা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই বিষয়ে বাংলায় যথেষ্ট অপ্রতুল এবং অপর্যাপ্ত। আমাদের কারিকুলামেও এটি আছে, এবং সমস্ত মাদরাসা, বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটির যেখানে যেখানে ইসলামিক স্টাডিজ, অ্যারাবিক পড়ানো হয় সব জায়গায় এটি একটি মৌলিক কোর্স। এজন্য এই বিষয়ে একটা বই লেখার প্রয়োজনীয়তা অনুভব করেছি।

অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন আযহারীর অন্য তিনটি বই হলো শরয়ী বিধান মূলনীতি ও প্রয়োগ, ইন্টারনেটে বিবাহ ও বিচ্ছেদ এবং হালাল খাদ্যের মূলনীতি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত