চট্টগ্রামের পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জোবায়ের ইসলাম রুবেলসহ দুই জনকে আটক করেছে পুলিশ। পৃথক অভিযান চালিয়ে রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন নাইখাইন এলাকার মোঃ নুরুল আলমের ছেলে ও জঙ্গলখাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মো. জোবায়ের ইসলাম রুবেল (৩৬) ও বাথুয়া এলাকার মো. বোরহান।
পুলিশ জানায়, রবিবার রাতে অভিযান চালিযে উপজেলার নাইখাইন এলাকা থেকে ৯নম্বর জঙ্গলখাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মো. জোবায়ের ইসলাম রুবেলকে আটক করা হয়। তাকে পটিয়া থানার মামলায় সন্দেহভাজত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে উপজেলার বাথুয়া এলাকা হতে যৌতুক নিরোধ আইনে এক বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি মো.বোরহানকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পটিয়া থানা পুলিশ।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান,স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
চাচাতো ভাইকে হত্যার দায়ে দুই সহোদরের মৃত্যুদণ্ড