হাট দখল নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ৭

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:০১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ শিমুলিয়া গরুর হাট দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের শিমুলিয়া গরুর হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, রূপগঞ্জে সদর ইউনিয়নের পূর্বাচল ৪ নম্বর সেক্টরে অবৈধভাবে বসা শিমুলিয়া গরুর হাটের দখল নিয়ে এক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাবেক সহ-সাধারণ সম্পাদক জসিম মিয়া ও তার লোকজনের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা মামুন ও ইউনিয়ন যুবদল সভাপতি মানসুর মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছে।

সেদিন সাপ্তাহিক সেই গরুর হাটে ইজারা নেওয়ার জন্য জসিমের লোকজন বসলে মামুন, মানসুরসহ কয়েকজন তাদের সেখান থেকে চলে যেতে বললে উভয়ের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুপুর ১টার দিকে মামুন ও মানসুরের নেতৃত্বে ২০/৩০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জসিমের লোকজনের ওপর হামলা করে। হামলাকারীরা জসিমের ছোট ভাই মহসিন, সবুজ, রিপনসহ সাতজনকে কুপিয়ে জখম করে। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একপক্ষ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত