পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার মধ্যরাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। মুহূর্তেই আগুন পুরো সাইনবোর্ডে ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায়। ভিডিওতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সেøাগান দিতেও শোনা যায়।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘এখনো ব্যাংকের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
