দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো একজন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লাগামী একটি মোটরসাইকেল দ্রুত গতিতে বানিয়াপাড়া নাথ বাড়ির সামনের দিকে যাচ্ছিল। সেখানে দাড়িয়ে থাকা একটি ড্রামট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক সড়কে পড়ে গেলে পেছনে থাকা অজ্ঞাত আরেকটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যায়। দাড়িয়ে থাকা ট্রাকটির সামনে পিছনে কোন সিগনাল লাইট না থাকায় এবং মোটরসাইকেলের বেপরোয়া গতির কারনেই এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
দাউদকান্দি হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ জাকির হোসেন জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি দাড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে চালক পড়ে যায়। পরে পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ এবং দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
স্মৃতি মান্ধানার হবু স্বামীর কথিত প্রেমিকা কে এই মেরি?
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা