শেখ আকতার উদ্দীন আইএফআইসি ব্যাংকের ডিএমডি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

শেখ আকতার উদ্দীন আহমেদ গত মঙ্গলবার আইএফআইসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২৭ বছরের দেশীয় ও বৈদেশিক ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন আকতার ১৯৯৮ সালে ন্যাশনাল ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতেই তিনি জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা লেনদেন এবং ফরেন রেমিট্যান্স কার্যক্রমে দৃঢ় ভিত্তি গড়ে তোলেন। পরবর্তী সময়ে শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালনকালে তিনি ধারাবাহিকভাবে অপারেশনাল উৎকর্ষ ও কৌশলগত দূরদর্শিতার পরিচয় দেন। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত