মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই শহীদ পরিবারের দুই সদস্য।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শহীদ সাইদুল ইসলাম শোভনের বাবা মোহাম্মদ নজরুল ইসলাম ও শহীদ আল-আমিন খলিফার বাবা আইয়ুব খলিফা। এ নিয়ে এলাকায় নতুন করে রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে।
মনোনয়ন সংগ্রহ শেষে মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমতে যদি আমি মনোনয়ন পাই, তবে শহীদ পরিবারের ন্যায্য অধিকার ও এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই।
অপর মনোনয়নপ্রত্যাশী আইয়ুব খলিফা বলেন, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে এই স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু আজও সেই দেশ ফ্যাসিবাদের ছায়ায় পড়তে বসেছে। যদি আবারও স্বৈরাচারী শক্তির প্রতিনিধিরা এমপি হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে শহীদ পরিবারগুলোর। তাই জনগণের আস্থা নিয়ে নির্বাচনে দাঁড়াতে চাই।
এনসিপির দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে এ আসনে এ আসনে দলটি প্রার্থী চূড়ান্ত করার আগে স্থানীয় জনমত, রাজনৈতিক বাস্তবতা এবং শহীদ পরিবারের দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনায় নেবে।
