৫ ডিসেম্বর ওয়াশিংটনে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। ফুটবলের ২৩তম বিশ্বকাপ আসরের ড্র বর্জন করেছে ইরান। ইরানি ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশন ইরিনাকে ইরানি ফুটবলে ফেডারেশনের মুখপাত্র বলেন, 'আমরা ফিফাকে জানিয়েছি যে, আমাদের সিদ্ধান্তের সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই। ইরানি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্বকাপের ড্রতে অংশগ্রহণ করবেন না।'
যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে কানাডা ও মেক্সিকো। নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী দল হিসেবে ড্রতে উপস্থিত থাকার জন্য যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন ইরানি ফুটবলে ফেডারেশনের কয়েকজন সদস্য। তাদের মধ্যে কয়েকজনের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ইরানের এক ক্রীড়া সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপ ড্রতে উপস্থিত থাকার জন্য কোচ আমির ঘালেনোইসহ প্রতিনিধি দলের চার সদস্যকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বাকি বেশিরভাগ সদস্য ভিসা পাননি। এই তালিকায় আছেন ইরানি ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজের নামও।
গেল মার্চ মাসে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ইরান। সপ্তমবারের মতো ফুউটবল বিশ্বকাপে অংশ নেবে এশিয়ার দেশটি।
১৯৭০ সালের ডিজাইনে এটাই কি ব্রাজিলের বিশ্বকাপ জার্সি?