হকির যে কোন বৈশ্বিক আসরে প্রথম খেলতে নেমেই নিজেদের লড়াকু মেজাজটা চিনিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। শনিবার ভারতের চেন্নাইতে জুনিয়র হকি বিশ্বকাপে অভিষেক হয় বাংলাদেশের। শুরুতেই তাদের পরীক্ষা দিতে হয়েছে বিশ্ব র্যাংকিংয়ে চতুর্থ স্থানে থাকা অস্ট্রলিয়ার। ম্যাচটা ৫-৩ ব্যবধানে হারলেও অস্ট্রেলিয়ার কাজটা সহজ হতে দেননি মেহরাব হোসেন সামিনের দল।
বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের আমিরুল ইসলাম।
চেন্নাইয়ের মাদুরাই শহরে মেয়র রাধাকৃষ্ণাণ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে হারটা অনুমিতই ছিল। তবে হারার আগেই হেরে বসেনি। প্রথম কোয়ার্টার শেষ হয়েছে ১-১ সমতায়। প্রথম মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন অলিভার উইল। পেনাল্টি কর্নার থেকে সফল লক্ষ্যভেদে আমিরুল ১৪ মিনিটে বাংলাদেশকে ম্যাচে ফেরান। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য বড় ব্যবধানে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এ কোয়ার্টারে তারা আরও তিন গোল করে। ১৮ মিনিটে ইয়ান গ্রোবলার, ২২ মিনিটে ডিলান ব্রিক ও ২৪ মিনিটে ডানকান জ্যাকসন গোল করেন।
তৃতীয় কোয়ার্টারে তিনটি পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ কাজে লাগাতে পারে মাত্র একটি। ৪২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান আমিরুল। চতুর্থ কোয়ার্টারের শুরুর দিকে (৪৮ মিনিটে) ডেকিন স্টেঞ্জারের গোলে অস্ট্রেলিয়া ৫-২ গোলে এগিয়ে গেলেও ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল হ্যাটট্রিক পূরণের পাশাপাশি হারের ব্যবধানও কমিয়ে আনেন।
র্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার চেয়ে ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ। তাই এমন ব্যবধানে হারে লজ্জা নেই। বরং আছে লড়াইয়ের আত্মবিশ্বাস। যা সঙ্গী করে পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে সিগফ্রাইড আইকম্যানের শীষ্যরা।
কোরিয়া শনিবার তাদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে বিধ্বস্ত হয়েছে ১১-১ ব্যবধানে।
সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৭১ রান
৫২ ম্যাচে ১৪৫ গোল: বার্সেলোনার বিস্ময়বালকের সঙ্গে চুক্তি করল নাইকি