বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬২৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার প্রায় ২৪ দশমিক ৬২ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৭৯ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৪ দশমিক ৬২ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ১৮ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে, যা গত সপ্তাহের লেনদেনের ৩ দশমিক ৫৭ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যগুলোর শাহজীবাজার পাওয়ারের ৩ দশমিক ১৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২ দশমিক ৮৪, সিমটেকসের ২ দশমিক ৬১, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ দশমিক ৫৮, বারাকা পতেঙ্গা পাওয়ারের ২ দশমিক ২২, সামিট অ্যালায়েন্স পোর্টের ২ দশমিক ১৪, লাভেলো আইসক্রিমের ১ দশমিক ৯৪, ডোমিনেজের ১ দশমিক ৮৭ ও স্কয়ার ফার্মার ১ দশমিক ৬৮ শতাংশ লেনদেন হয়েছে।
