বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলার উপরিচালক, স্থানীয় সরকার মো. বদরুদ্দোজা শুভ ও মো. আল মামুন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব, ঢাকা। সভাপতিত্ব করেন এস এম জাহিদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি, সভা পরিচালনা করেন মোহাম্মদ ইউনুস।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকায় অনুষ্ঠিত সাধারণ সভায় বাংলাদেশের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোর প্রশাসনিক কর্মকর্তা এবং বিদায়ী প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় মূলত নিজেদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে পরস্পর ভালবাসা ও সমিতির কর্মকা- গতিশীল ও শক্তিশালীকরণের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা জানানো হয়। বিজ্ঞপ্তি
