খুলনায় আরেক যুবককে হত্যার উদ্দেশে গুলি

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১১:২৯ পিএম

খুলনায় হত্যার উদ্দেশে দুর্বৃত্তরা সম্রাট কাজী নামে এক যুবককে গুলি করেছে। রবিবার রাত ৯টার দিকে নগরীর জিন্নাহপাাড়ায় এ গুলির ঘটনা ঘটে।

তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম হাতে  লেগেছে। এ তথ্য নিশ্চিত করেন নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।

গুলিবিদ্ধ সম্রাট কাজী শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কাজ করেন। তিনি নড়াইলের বাসিন্দা কাজী আজিজুর রহমানের ছেলে এবং বর্তমানে শিপইয়ার্ড এলাকায় বসবাস করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত