আগামীর বাংলাদেশ হবে সাম্য ও সম্প্রীতির দেশ : মীর হেলাল 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম -৫ হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, যে লক্ষ্যে উদ্দেশ্য নিয়ে বিগত জুলাই আন্দোলনে হাজারো ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছে সে লক্ষ্য পুরণে গণ‌অভ্যুত্থানের মহানায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্য, মানবিক, শান্তি ও সম্প্রীতির একটি সমৃদ্ধ দেশ। প্রবল আকাঙ্খার সেই দেশ বিনির্মানে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

সোমবার  (১ ডিসেম্বর) রাতে নগরীর উত্তর কুলগাঁও বালুচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।বৃহত্তর বালুচরা জাতীয়তাবাদী ছাত্র-যুব পরিষদ মানবিক কর্মসূচি হিসেবে এই ‘শীতবস্ত্র বিতরণ’ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মীর হেলাল বলেন, প্রকৃত রাজনীতিবীদের নির্দিষ্ট ভিশন থাকে। তিনি যে এলাকায় রাজনীতি করেন সেই এলাকার  নেতাকর্মীদের নিয়ে গণমানুষের জীবন মানের উন্নয়নে কাজ করেন, আর তিনি যে দলের রাজনীতি  করেন সে দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দেশের কল্যানে কাজ করেন। হাটহাজারী উপজেলা ও বায়েজিদ এলাকাকে নিয়ে মীর হেলাল তার নিজের স্বপ্নযাত্রার কথা উল্লেখ করে বলেন, ‘চট্টগ্রাম-৫ আসনকে আমি একটি মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তুলতে চাই।’। সমৃদ্ধ হাটহাজারী বায়েজিদ এলাকা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করে মীর হেলাল বলেন, আপনারা আমাকে ধানের শীষ প্রতিকে ভোট দিন আমি আপনাদের একটি সমৃদ্ধ হাটহাজারী বায়েজিদ উপহার দিব।

বায়েজিদ থানা যুবদলের সংগঠক মো. রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী, সদস্য এস এম আবুল ফয়েজ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, মহানগর বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইয়াকুব চৌধুরী, জালালাবাদ ২ নং ওয়ার্ড় বিএনপির আহ্বায়ক মো. বেলাল, সদস্য সচিব মো. আব্দুল করিম, বায়েজিদ থানা বিএনপির সহ সভাপতি আজগর আলি, ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক সিরাজ পাশা, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত