মুন্সীগঞ্জে ৫ বরেণ্য ব্যক্তিকে গুণিজন সম্মাননা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ এএম

মুন্সীগঞ্জের পাঁচ কৃতী সন্তান ও বরেণ্য ব্যক্তিত্ব আলাউদ্দিন আলী, চাষী নজরুল ইসলাম, ফেরদৌস ওয়াহিদ, বাবুল আহমেদ ও আবুল খায়েরকে গুণিজন সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে গুণিজন সম্মাননা প্রদান করে জেলা সাংস্কৃতিক জোট, ম্ন্সুীগঞ্জ।

অনুষ্ঠানে সুরকার, গীতিকার, সংগীত পরিচালক ও সংগীতজ্ঞ আলাউদ্দিন আলী এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।  এ ছাড়া অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, অভিনেতা বাবুল আহমেদ ও চিত্রশিল্পী আবুল খায়ের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত