জাতীয় সংসদ থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত উন্নয়ন বিষয়ক সকল কমিটিতে প্রতিনিধি চায় প্রতিবন্ধীরা। এছাড়া গাড়ি ভারা এবং স্কুলের বেতন ফ্রি করার দাবি জানিয়েছেন তারা।
বুধবার (৩ ডিসেম্বর) পঞ্চগড় জেলা প্রশাসনের সেমিনার কক্ষে আন্তর্জাতিক এবং ২৭ তম প্রতিবন্ধী দিবসের আলোচনায় এসব দাবি জানান প্রতিবন্ধীরা।
এর আগে প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি- সামাজিক অগ্রগতি তরাম্বিত করি' জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে জেলা প্রশাসকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা অফিসার অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলামসহ প্রতিবন্ধী, সংগঠন, স্কুল, এবং এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
টেকনাফে ২ গ্রুপের ঘণ্টা ব্যাপী গোলাগুলি, এলাকাজুড়ে আতঙ্ক