এক ঘণ্টার অচল কর্মসূচি

খুলনায় গল্লামারী সেতুর নির্মাণকাজ ফের চালুর দাবি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ এএম

খুলনায় ময়ূর নদের ওপর বন্ধ গল্লামারী সেতুর নির্মাণকাজ পুনরায় চালুর দাবিতে একঘণ্টা অচল কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর আমরা খুলনাবাসী এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি চলাকলে সমাবেশে বক্তারা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ ব্রিজটির নির্মাণকাজ শেষ করে জনভোগান্তি নিরসনের দাবি জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, গল্লামারীর ব্রিজটি নির্মাণে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে ৬৭ কোটি ৭৭ লাখ টাকার কার্যাদেশ দেয় সড়ক বিভাগ। নতুন সেতুর নির্মাণকাজের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সেতুর নির্মাণকাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত