গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পার্শ্ববর্তী নির্জন ভিটা থেকে মহিদুল ইসলাম সরদার নামে এক চা দোকানীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহিদুল ইসলাম (৪৮) ওই গ্রামে সরদারের ছেলে ও স্থানীয় শিবপুর বাজারে চায়ের দোকান করতেন।
স্থানীয়দের বরাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ জানান, বুধবার দোকানে কাজ করতে যান তিনি। পরে গভীর রাত পর্যন্ত বাড়িতে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে বৃহস্পতিবার সকালে তার বাড়ির পার্শ্ববর্তী একটি নির্জন ভিটায় মহিদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তারা থানায় খবর পাঠান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, মরদেহের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। হত্যার পেছনের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।
কলেজছাত্রের ওপর হামলা প্রতিবাদে মহাসড়ক অবরোধ