রূপগঞ্জ

মোবাইল-ফ্রি ফায়ার কিনতে ডাকাতির নাটক, গ্রেপ্তার ৩ কিশোর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য প্রবাসীর ছেলে তার দুই বন্ধু মিলে বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে ডাকাতির নাটক সাজায়। এ ঘটনার চাঞ্চল্য তথ্য উদঘাটনের পর তিন কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো ওই এলাকার আব্দুর রশিদের ছেলে ৮ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার, হানিফ মিয়ার ছেলে ৯ম শ্রেণির শিক্ষার্থী নাবিল ও আলী হোসেনের ছেলে ৬ষ্ঠ শ্রেণি শিক্ষার্থী শাহ আলম। তারা স্থানীয় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর রূপগঞ্জের কাঞ্চন এলাকায় দিনে দুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে প্রবাসীর ছেলে শাহরিয়ারের হাত পা বেধে মারধোর করে আলমারি ভেঙ্গে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এঘটনায় প্রবাসী আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা করেন।

এদিকে শুক্রবার রাতে প্রবাসীর ছেলে শাহরিয়ার বন্ধু শাহ আলম একটি মোবাইল কিনলে তার পরিবার তাকে চাপ দিলে শাহ আলম টাকার উৎসের বিষয়ে জানায়। পরে স্থানীয়রার জানতে পেরে শাহরিয়া, নাবিল ও শাহ আলমকে ধরে মারধর করলে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এক পর্যায়ে তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা ও ২ ভরি স্বর্নালংকার উদ্ধার করে।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নতুন মোবাইল কেনা ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য দিন দুপুরে বাড়িতে ডাকাতির নাটক সাজায় বলে তারা স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত