ছোট ভাইয়ের কুড়ালের কোপে বড় ভাই নিহত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ এএম

ঝিনাইদহ সদর উপজেলার বেদাই গ্রামে গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কুড়ালের কোপে সোহেল হোসেন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই জুয়েল রানা পলাতক রয়েছেন। গতকাল রবিবার বিকেলে সদর উপজেলার বেতাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্ত জুয়েল রানা প্রবাসী। কয়েক মাস আগে তিনি দেশে ফিরেছেন। সম্প্রতি বড় ভাই সোহেল হোসেনের সঙ্গে তার টাকা-পয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল সকালে পৈতৃক গাছ বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই ভাই বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বড় ভাই সোহেল হোসেনের বটির আঘাত ছোট ভাই জুয়েল রানা আহত হন।

পরে দুপুরে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই জুয়েল রানা ধারালো কুড়াল দিয়ে সোহেল হোসেনের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনার পরে অভিযুক্ত জুয়েল রানা বাড়ি থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত