বারিতে উদ্ভাবনী কৃষি গবেষণায় প্রশিক্ষণ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং সিমিটের যৌথ আয়োজনে সোমবার বারির সেমিনার কক্ষে ‘উদ্ভাবনী কৃষি গবেষণার জন্য সৃজনশীল এবং পদ্ধতিগত ভাবনা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। বিশেষ অতিথি ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ এবং ড. টি এস আমজাদ বাবু, কৃষি অর্থনীতিবিদ, সিমিট -বাংলাদেশ।
 
এছাড়াও বারির বিভিন্ন কেন্দ্র/বিভাগের ২৫ জন বিজ্ঞানী উপস্থিত ছিলেন। কর্মশালায় কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. ইমরান খান চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত