অভিষেকেই ৪৪ বলে সেঞ্চুরি করে পান্ডিয়া সতীর্থের বিশ্বরেকর্ড

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

বরোদার উইকেটকিপার-ব্যাটার অমিত পাসি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অভিষেকেই লিখলেন ইতিহাস। সোমবার হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে সার্ভিসেসের বিপক্ষে তিনি মাত্র ৫৫ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ২৬ বছর বয়সী এই ব্যাটার তার ইনিংসে ১০টি চার ও ৯টি ছক্কা মেরে দর্শকদের মাতান, বাউন্ডারি থেকেই আসে ৯৪ রান।

অভিষেকে এটি স্বীকৃত টি-টোয়েন্টির যৌথভাবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পাকিস্তানের বিলাল আসিফের রেকর্ড স্পর্শ করেন তিনি। ২০১৫ সালে ফয়সালাবাদে একটি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে শিয়ালকোট স্ট্যালিয়নসের হয়ে ৪৮ বলে ১১৪ রান করেছিলেন বিলাল। সেই রেকর্ডেই এবার ভাগ বসালেন অমিত।

অমিত শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। ২৪ বলে ফিফটির পর মাত্র ৪৪তম বলে ছক্কা মেরে স্পর্শ করেন তিন অঙ্ক। জাতীয় দলে ডাক পাওয়া জিতেশ শর্মার অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েই এমন ইনিংস খেললেন তিনি। বরোদার হয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকে সেঞ্চুরি করা মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার এখন অমিত। এর আগে ২০১০ সালে অক্ষত রেড্ডি এবং ২০১৯ সালে শিভম ভামব্রি একই কীর্তি গড়েছিলেন। কাকতালীয়ভাবে তিনজনের সেঞ্চুরিই এসেছে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে।

হার্দিক পান্ডিয়ার সঙ্গে অমিত পাসি

অমিতের সেঞ্চুরিতে বরোদা ২০ ওভারে তোলে ৫ উইকেটে ২২০ রান। জবাবে সার্ভিসেসকে ১৩ রানে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বরোদা। ম্যাচটি ছিল গ্রুপ পর্বের শেষদিকে একটি ডেড-রাবার, তবে অমিত পাসির ইনিংস ম্যাচটিকে স্মরণীয় করে রাখল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত