গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. আফর উদ্দিন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. আফর উদ্দিন (৪৫) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ভাত খাওয়া গ্রামের মৃত তসলিম উদ্দিন এর ছেলে।

জসিম উদ্দিন নামে এক কৃষি শ্রমিক জানান, এক সপ্তাহ আগে আলু রোপণ কাজে তারা জামালপুর থেকে আসে। আজ দুপুরে জনৈক শাহ আলম এর কৃষি জমিতে পানির বৈদ্যুতিক মটর এর সুইচ অন করতে গিয়ে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।

ঘটনার সততা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ডা. শারমীন চৌধুরী বলেন, মৃত্যু অবস্থায় দুপুর ২:৪৫ মিনিটে নিয়ে আসেন,শরীরে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে। 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত