‘বেস্ট ফেলো’ পুরস্কার পেলেন ইমন রহমানসহ ৬ সাংবাদিক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম

সমন্বিত সড়ক নিরাপত্তা বিষয়ক মিডিয়া ফেলোশিপ সম্পন্ন করে ‘বেস্ট ফেলো’ স্বীকৃতি পাওয়া ছয় সাংবাদিকের মধ্যে রয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইমন রহমান। 

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) আয়োজিত সমন্বিত সড়ক নিরাপত্তা বিষয়ক মিডিয়া ফেলোশিপ-এর সার্টিফিকেট প্রদান ও সমাপনই অনুষ্ঠানে তাকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।  

সড়ক নিরাপত্তা নিয়ে তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল বিশ্লেষণমূলক প্রতিবেদন পরিবেশনের জন্য সাংবাদিকদের সহায়তা করার লক্ষ্যে পরিচালিত তিন মাসব্যাপী এ মিডিয়া ফেলোশিপ কর্মসূচিতে দেশের বিভিন্ন জাতীয় ও দৈনিক, সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল, সংবাদ সংস্থা ও অনলাইন অনলাইন নিউজ পোর্টালে কর্মরত মোট ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ফেলোকে সার্টিফিকেট ও সম্মাননা চেক প্রদান করা হয়। এছাড়া সংশ্লিষ্ট মেন্টরের সুপারিশ ক্রমে ৬ জন ফেলোকে ‘বেস্ট ফেলো’ হিসেবে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয় এবং তাদের হাতে ক্রেস্ট তুলে  দেওয়া হয়। ‘বেস্ট ফেলো’ হিসেবে স্বীকৃতি প্রাপ্ত সাংবাদিকরা হলেন দৈনিক দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইমন রহমান, প্রথম আলো'র বিশেষ সংবাদদাতা আনোয়ার হোসেন, বাংলা নিউজ ২৪. কম এর সিনিয়র করেসপন্ডেন্ট মো. রেজাউল করিম রাজা, দ্য নিউ এজ এর সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট  শাহীন আক্তার, দৈনিক ইত্তেফাক এর সিনিয়র রিপোর্টার জামিউল আহসান শিপু ও বাংলা ভিশন এর বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ। 

উল্লেখ্য, ফেলোশিপ চলাকালে নির্বাচিত সাংবাদিকেরা বিএনএনআরসি কর্তৃক নির্ধারিত একজন মেন্টর ( বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক) এর তত্ত্বাবধানে  সড়ক নিরাপত্তা বিষয়ে তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী  মোট ৭৫টি প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশ করেছেন। এসব প্রতিবেদনের মাধ্যমে সড়ক দুর্ঘটনার (রোডক্র্যাশ) কারণ, কাঠামোগত দুর্বলতা, নীতিগত ঘাটতি ও সড়ক নিরাপত্তায় করণীয়  এবং সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে গণমাধ্যমে সুগভীর আলোচনা তৈরি হয় এবং পাঠক ও দর্শকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

ফেলোশিপকালীন মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন চর্চা সম্পাদক সোহরাব হাসান, বাংলা টিভির প্রধান বার্তা সম্পাদক বাদশা মিয়া, দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসর প্ল্যানিং এডিটর আসজাদুল কিবরিয়া, চ্যানেল আই এর নিউজ এডিটর ড. সাকিলা জেসমিন, দৈনিক নয়া দিগন্তর প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টস ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন এবং আমার দেশ এর প্রধান প্রতিবেদক বাছির জামাল। 

অনুষ্ঠানে ফেলো ও মেন্টরসহ আরও উপস্থিতি ছিলেন গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবিটর (জিএইচএআই)-এর কান্ট্রি কোঅর্ডিনেটর মি. ড. মো. শরিফুল আলম এবং বিএনএনআরসি’র নির্বাহী প্রধান মি. এ এইচ এম বজলুর রহমান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত